শক্তিশালী ব্যাটারিতে বাজারে ভিভো ওয়াই ৫০

৮ এপ্রিল, ২০২০ ১৮:১৮  
শক্তিশালী ব্যাটারিতে বাজিমাত করতে বাজারে এলো নতুন ফোন। মডেল ভিভো ওয়াই ৫০। এতে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি। যা এক চার্জে চলবে তিন দিন। সম্প্রতি কম্বোডিয়ার বাজারে নতুন মডেলের এই ফোন অবমু্ক্ত করে। শিগগিরই দক্ষিণ এশিয়ার বাজারগুলোতেও পাওয়া যাবে। দাম ২৪৯ মার্কিন ডলার। ৮ জিবি র‌্যামের এই ফোনে ১২৮ জিবি র‌ম ব্যবহার করা হযেছে। কালো ও নীল রঙে এই ফোন পাওয়া যাবে। ভিভো ওয়াই ৫০ ফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ফোনের পিছনে চারটি ক্যামেরার সঙ্গেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।